৫ ফেব্রুয়ারি ২০২৬-এ Supreme Court of India পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ মামলায় ঐতিহাসিক রায় দিয়ে জানিয়েছে, মহার্ঘ ভাতা কোনো অনুগ্রহ নয় বরং আইনত বলবৎযোগ্য অধিকার। তাই অর্থাভাবের যুক্তি দেখিয়ে বকেয়া আটকে রাখা যাবে না।
আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে মোট বকেয়ার ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে এবং অবশিষ্ট ৭৫% কীভাবে ধাপে বা কিস্তিতে পরিশোধ করা হবে তা ঠিক করতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি ও সিএজি প্রতিনিধিকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে অগ্রগতির রিপোর্ট আদালতে জমা দিতে হবে।
West Bengal Dearness Allowances
কর্মচারীরা ডি এ বাবদ বকেয়া কত করে পাবেন
মোট বকেয়া মহার্ঘ্য ভাতার ২৫% কত হতে পারে ? Arrear DA Calculator এর মাধ্যমে সহজেই গণনা করা সম্ভব।
ডি এ মামলা রায়ের মূল কথা
- ডিএ কর্মচারীর legally enforceable right।
- অর্থের অভাব দেখিয়ে রাজ্য বকেয়া আটকে রাখতে পারে না।
- কর্মচারী ও অবসরপ্রাপ্ত—উভয় পক্ষই পাওনার আওতায় থাকবেন।
- বকেয়া হিসেবের সময়সীমা মূলত এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৯।
ডি এ মামলায় সুপ্রিম নির্দেশ
মোট বকেয়া ডিএ-র ২৫% অবিলম্বে মিটিয়ে দিতে হবে।
অবশিষ্ট টাকা একবারে নয়; কীভাবে কিস্তিতে বা ধাপে দেওয়া হবে, তার রূপরেখা তৈরি করবে একটি বিশেষ কমিটি। এই কমিটিতে থাকবেন তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং CAG-এর প্রতিনিধি।
এই কমিটির কাজ — বকেয়া টাকার মোট পরিমাণ নির্ধারণ করা এবং বাকি ৭৫% কীভাবে ও কখন কিস্তি করে দেওয়া হবে, তা ঠিক করা।
কমিটি আগামী ৯ মার্চের মধ্যে সরকারের সঙ্গে বৈঠক করে একটি নির্দিষ্ট পেমেন্ট সূচি (payment schedule) তৈরি করবে।
বকেয়ার প্রথম কিস্তি ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে কর্মচারীদের দিয়ে দিতে হবে।
রাজ্যকে কমিটির পরিকল্পনা ও তার রূপায়ণের অগ্রগতি জানিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে ১৫ এপ্রিল ২০২৬-এর মধ্যে।
